মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

অবশেষে ৫দিন পর হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামীকে আটক

অবশেষে ৫দিন পর গোবিন্দগঞ্জে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া ধর্ষণ ও অপহরণ মামলার আসামী সামিউল ইসলামকে (২২) পুলিশ আটক করেছে।

গত ৩১ মে (মঙ্গলবার) ভোরে থানার সামনে পুলিশের ভ্যান থেকে নামার সময় পুলিশকে ধাক্কা দিয়ে আসামী সামিউল ইসলাম পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল ।

থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সামিউল ইসলাম (২২) এর বিরুদ্ধে নিজ শ্যালিকাকে অপহরণ ও ধষর্ণের অভিযোগে তার শ্বশুর গোবিন্দগঞ্জ থানার একটি মামলা দায়ের করেন। এই মামলায় আসামী সামিউল ইসলাম দীর্ঘদিন পলাতক ছিল। থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে চাঁদপুর জেলার মতলব থেকে তাকে গ্রেফতার করে গত ৩১ মে মঙ্গলবার ভোরে গোবিন্দগঞ্জে থানার সামনে পৌঁছে । এ সময় পুলিশের ভ্যান থেকে নামার সময় অতর্কিতে সে এক কনস্টেবলকে ধাক্কা মেরে হান্ডকাপসহ দৌড়ে পালিয়ে যায়। এতে থানা পুলিশের উপর কর্তব্য অবহেলা ও ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় পলাতক আসামীকে গ্রেফতারের জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশ মরিয়া হয়ে উঠে।

অবশেষে দীর্ঘ ৫ দিন পর আজ ৫ জুন রবিবার দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া বক্করের বাড়ী থেকে পালাতক আসামী সামিউল ইসলাম (২২) কে পুলিশ গ্রেফতার করছে ।

গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইজার উদ্দিন পালাতক আসামী সামিউল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com