সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় হাতি হত্য করে: ধামাচাপা দিতে পুঁতে রাখে,বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুদের অভিযোগে লাখ টাকার অর্থদন্ড ঈদযাত্রায় দুর্ঘটনার ছড়াছড়ি, ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণ, ধানখেতে পড়ল কক্সবাজারমুখী ঈগল যাত্রীবাহী বাস মৌলভীবাজারে চোরাইকৃত প্রাইভেট কার উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক ঈদুল ফিতরের সপ্তাহে চট্টগ্রামের সড়কে ঝরল ৯ প্রাণ শ্রীবরদীতে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

গোবিন্দগঞ্জে আরইপিজেড এর সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে কার্যক্রম শুরু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সুচনা করা হলো বহুল কাঙ্খিত আরইপিজেড স্থাপনের।

বর্তমান সরকারের উন্নয়নের মহাসড়কে সামিল হলো একদার মঙ্গাপীড়িত উত্তরাঞ্চলের অবহেলিত মাটি ও মানুষ। আর এতেই খুশির বন্যা বয়ে যাচ্ছে এলাকায়। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফেসবুক ওয়াল ভরে গেছে এলাকাবাসীর।

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কর্তৃপক্ষ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাইয়াগঞ্জ ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কের পাশে একটি সাইনবোর্ড লাগিয়েছে। বুধবার দুপুরে এই সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে গোবিন্দগঞ্জে আরইপিজেড বাস্তবায়নে প্রথম পদক্ষেপে খুশির বন্যা বইছে উপজেলা জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক উপজেলার ব্যবহারকারীদের ওয়াল ভরে গেছে এই সাইনবোর্ডের ছবি আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে।

বর্তমান সরকার উত্তরাঞ্চলের উন্নয়নে রংপুর চিনিকলের নিজস্ব মালিকাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের জমিতে দেশের ১০ম রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে রংপুর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড)।

ইতোমধ্যেই বাণিজ্যিক খামারের ১ হাজার ৮শ’ ৪২ একর জমির মধ্যে ৪০০ একর জমির দলিল বেপজার কাছে হস্তান্তর করা হয়েছে। আর এই সাইনবোর্ড স্থাপনের মধ্যে দিয়েই আরইপিজেড এর আনুষ্ঠানিক কার্যক্রম দৃশ্যমান হলো বলে মনে করছে এলাকার লোকজন ও ফেসবুক ব্যবহারকারীরা। তারা অসংখ্য ধন্যবাদ জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com