বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

খুলনা কয়রার বীণাপানি এলাকায় দুর্বৃত্বের তোলা নোনা পানিতে ডুবছে কৃষকের বোরো ধান

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বীণা পানি এলাকায় দুর্বৃত্বদের তোলা নোনা পানিতে ডুবছে কৃষকের বোরো ধান। এতে অসহায় হয়ে পড়েছেন হাজার হাজর কৃষক।

প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
লিখিত অভিযোগপত্র সূত্রে জানা গেছে, কয়রা উপজেলার দক্ষিন বেদকাশী ইউনিয়নের বীণাপানি এলাকায় প্রান্তিক কৃষক করোনাকালীন দৈন্যদশা কাটিয়ে কষ্টের দিনযাপন করছে। প্রাকৃতিক দুর্যোগ কবলিত ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাশে দু’টি নদী। ইউনিয়নটির চারপাশে দূর্বল ভেড়িবাঁধ, যেকোন মুহুর্তে বসতবাড়ী ও জমি প্লাবিত হয়।
ফলে এ এলাকার বেশিরভাগ মানুষ হতদরিদ্র ও অসহায়। তারপরেও আমরা বেঁচে থাকার তাগিদে প্রতিকুল পরিবেশে বোরো ধানের আবাদ করে কৃষক সফল হয়ে ফসল ঘরে তুলছে। আইলার পরে কৃষকের কৃষি জমি ধান চাষের উপযোগী করতে প্রায় ৭-৮ বছরের বেশি সময় লেগেছে। তাদের জমির মাঝ বরাবর একটা মিঠা পানির খাল আছে। আমন ধান উঠানো ও পরবর্তীতে রোপনের প্রস্ততিকালে দুর্বত্তরা খাল ক্রয়ের নামে দখলে নিয়ে খালে নোনা পানি ঢুকিয়েছে। এতে কৃষকের আবাদের সব জমি নোনা পানিতে প্লাবিত হয়েছে। চাষাবাদের অনুপযোগী হয়ে গেছে কৃষকের কয়েক হেক্টর কৃষি জমি। এ অবস্থায় চরম হতাশা ও আতঙ্কে দিনযাপন করছে এলাকার বিপুল সংখ্যক কৃষক।কৃষকদের অভিযোগ, সম্প্রতি সময়ে নোনা পানি ঢুকাতে বাঁধা দেয়ায় মোঃ আব্দুল মান্নান কারিকর, রাজ্জাক কারিকর ও তাদের পোষ্য সন্ত্রাসীরা স্থানীয় কৃষক মৃণাল কান্তি বিশ্বাসসহ আরও কয়েকজন প্রান্তিক চাষীদের মারতে উদ্যত হয়। বেশি বাড়াবাড়ি করলে জীবনের তরে শেষ করে দেবার হুমকি দেয়। এ অবস্থান কৃষকের সোনালী ধান হারিয়ে জীবননাশের শঙ্কায় চরম নিরাপত্তাহীনতা ভুগছেন কৃষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com