বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

ভোলার মনপুরায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মিম নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।গতকাল (২৭ এপ্রিল) বুধবার সকাল ১১টার দিকে উপজেলার হাজির হাট ইউনিয়নের চর যতিন গ্রামে এ ঘটনা ঘটে। মিম ওই গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ আহমেদ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে মিম বাড়ির পুকুরের পানিতে খেলতে গিয়ে পড়ে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করছিলেন।

একপর্যায়ে মিমের মা পুকুরে গিয়ে তার ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈম হাসনাত তাকে মৃত ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com