বুধবার, ০৬ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

কমলগঞ্জে বন্য শুকরের আক্রমনে এক নারী চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শুকরের আক্রমনে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরেক জন। নিহত চা শ্রমিক ফুলবাড়ি চা বাগানের শ্রমিক। তার নাম চন্দনা বাউড়ি। আহত অন্য চা শ্রমিকের নাম লাছনা মাদ্রজি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন সংলগ্ন ফুলবাড়ি চা বাগানে এ ঘটনাটি ঘটে। ফুলবাড়ি চা বাগানের শ্রমিকরা জানান, সকাল ১০টার দিকে বাগানে কাজে যাচ্ছিলেন চন্দনা বাউড়ি ও লাছনা মান্দ্রাজি। পথে লাউয়াছড়া বন থেকে আসা একটি বন্য শুকরের সামনে পড়েন তারা। ওই রাস্তার দুই দিকে তারের বেড়া থাকায় বিকল্প পথে পালাতে পারেনি তারা। পরে বন্য শুকর তাদের উপর আক্রমন করে। শুকরের আক্রমনে চন্দনা বাউড়ির হাত ও পায়ের রগ ছিড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে বাগানের শ্রমিকরা চন্দনা বাউড়িকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চন্দনা বাউড়িকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে সে মৃত্যুবরণ করে।

কমলগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য মো: মামুন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে জানতে চাইলে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বিষয়টি শুনেছি, খুবই দুঃখজনক। এ রকম ঘটনায় ক্ষতিপূরণ দেয়ার বিধান রয়েছে। নিহত ও আহতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com