রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারে ডিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ৩

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ভারত থেকে অবৈধভাবে আন প্রায় ১৩ লক্ষ টাকা মুল্যের বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ ও এর সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।গতকাল (১৯ এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা গেয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান এর নেতৃত্বে এসআই কাজী আরিফ আহম্মেদ, এএসআই রোমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাদে ফতেহপুর এলাকার অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে আনলোড করে কাভার্ড ভ্যানে লোড করার সময় অবৈধ পথে আসা এসব সামগ্রী জব্দ করা হয়।

এসময় এর সাথে জড়িত ৩জনকে আটক করা হয়। অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৩ হাজার ২৪০ পিছ স্কিনব্রাইট ক্রীম, ক্রীম ২৭০ পিছ স্কিনব্রাইট মেডিক্যাল সাবান ও ৫ হাজার ৬০০ পিছ ভেটনোভেট-এন ক্রীম জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ ৬০ হাজার ৭০০ টাকা ।

আটককৃতরা হলো জাহাঙ্গীর আলম (৩২), ট্রাক চালক নাছিম উদ্দিন (২২) ও কাভার্ড ভ্যান চালক ফজলু মিয়া (২৫)। জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত জাহাঙ্গীর আলম এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য চোরাচালানের মূল হোতা। সে সিলেট মেট্টো পলিটন এলাকার এয়ারপোর্ট থানার চাঁদনীবন এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে। আটকৃত দুইজন হলো ট্রাক চালক নাছিম উদ্দিন।

সে সিলেট জেলার গোয়াইনঘাট থানার উজান ফতেপুর গ্রামের আব্দুল খালিক এর ছেলে এবং আপর আসামি ফজলু মিয়া সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর গ্রামের মোঃ আঙুর মিয়া’র ছেলে। জেলার গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বদিউজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com