রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

লক্ষ্মীপুরে ক্রোকারিজ গোডাউনে আগুন

লক্ষ্মীপুর পৌর শহরের গেঞ্জি হাটা রোড়ে একটি ক্রোকারিজ পণ্যের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় গোডাউনে থাকা ক্রোকারিজ পণ্য সামগ্রীসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৈদ্যুতিক শর্টসাকিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র নাথ দাবি করেছেন, আগুনে তার প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গেঞ্জিহাটা রোড়ের চার তলা বিশিষ্ট চৌধুরী মার্কেটের চতুর্থ তলায় থাকা শুভ ক্রোকারিজের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই গোডাউনে থাকা মালামাল পুড়ে যায়। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান লক্ষীপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক, আব্দুল মালেক নিরব, এবিএম সাগর, সদস্য
এমরান হোসেন, নূর মোহাম্মদ, সোহেল হোসেন, আলমগীর হোসেন, তারেক উদ্দীন জাবেদ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনি মিডিয়ার সাংবাদিকগণ।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. লিটন আহম্মেদ আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের একটি চৌকস ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com