সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল আশ্রয়ন প্রকল্পে বসবাস করে ধানের শীষের ভোট চাওয়ায়, নারীর মাথা ফাটালো স্বেচ্ছাসেবকলীগ নেতার ভাই জরিপে নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১টি আসনে ‘হ্যাঁ’ থেকে ‌‌‘না’ ভোট এগিয়ে ২০ বছর পর দক্ষিণ চট্টগ্রামের পটিয়া ও চন্দনাইশ দুটি আসন পুনরুদ্ধার বিএনপির যে কারণে বিএনপির ‘নিশ্চিত’ আসন বাঁশখালী হাতছাড়া বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বিএনপির জয়-বেসরকারিভাবে বিজয়ী যারা ৪৮ নওগাঁ-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেন নওগাঁর ছয়টি আসনে মধ্যে ৫ টি আসেন বিএনপি ও একটিতে জামাত প্রার্থী নির্বাচিত পবা-মোহনপুরের মানুষের ভালোবাসায় সিক্ত মিলন চট্টগ্রাম ১৪ আসনে বিজয়ী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ

৯৯৯-এ অভিযোগকারীকেই মারধর

৯৯৯-এ ফোন করে সহায়তা চায় রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকার একটি পরিবার। ঘটনাস্থলে গিয়ে সহায়তার পরিবর্তে উল্টো তাদেরই মারধর করেন পুলিশ সদস্যরা।

এমন অপেশাদার আচরণের অভিযোগে যাত্রাবাড়ী থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করেছে পুলিশ।বরখাস্তরা হলেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা।

আজ (১৬ এপ্রিল) শনিবার  তাদের বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্ ইফতেখার আহমেদ।

তিনি জানান, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে এক আনসার সদস্য উপস্থিত ছিলেন।

তাকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি রাস্তা নিয়ে সেখানে আবুল খায়ের ও প্রতিবেশী নুরুল ইসলামের মধ্যে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। এ নিয়েই গত ৮ মার্চ ঘটনার সূত্রপাত। আবুল খায়েরের বাসার রাস্তা বন্ধ করা ছাড়াও সেদিন ওই বাসার পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন নুরুল ইসলাম। তবে আজ (১৬ মার্চ) সকালে বাসায় পুনরায় পানির সংযোগ দেওয়া হয়েছে। দেওয়াল আংশিক ভেঙে চলাচলের ব্যবস্থা করে দিয়েছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে ভুক্তভোগীদের পুলিশি নির্যাতনের ঘটনায় তিন পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com