বুধবার, ২২ Jul ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইলের নাগরপুরে প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নে প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার (বস্ত্র) বিতরণ করেছেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত সাবেক ফুটবল খেলোয়াড় আলহাজ্ব খুরশিদ আলম বাবুল।

আজ (১৬ এপ্রিল) শনিবার সকালে সহবতপুর মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ভবনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নেতাকর্মীদের সমন্বয়ে এ বস্ত্র বিতরণ কার্য অনুষ্ঠিত হয়।

এতে পুরো ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরিব ও অসহায় মানুষ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।বাংলাদেশ আওয়ামী লীগ যুব ক্রীড়া উপ-কমিটি সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ উপদেষ্টা আলহাজ্ব খুরশিদ আলম বাবুল বলেন, আমি সবসময় নাগরপুর উপজেলাবাসীর সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করি।

পবিত্র রমজানে যাকাতের অংশ হিসেবে আমি পুরো উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করছি। আপনারা সকলেই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরু সরকার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ আহ্বায়ক উজ্জ্বল সরকার, নাগরপুর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সভাপতি মোহাম্মদ জাকির সজিব, সাধারণ সম্পাদক মো: রিপন হোসেন, ইউনিয়ন সভাপতি মো: সোহান, সাধারণ সম্পাদক মো: শাহেদ প্রমূখ।

উল্লেখ্য, নাগরপুর উপজেলা ১২ টি ইউনিয়ন ও দেলদুয়ার উপজেলা ৮ টি ইউনিয়ন পর্যায়ক্রমে এ ঈদ উপহার বিতরণ করেছে বিশিষ্ট এই ব্যবসায়ী ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব খুরশিদ আলম বাবুল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com