সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ইফতারে হালিম রাঁধুন সবচেয়ে সহজ উপায়ে

হালিম খেতে কে না পছন্দ করেন। স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্যও ভালো হালিম। যদি তা স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা হয়। সব সময় বাইরে থেকে কেনা হালিম স্বাস্থ্যকর নাও হতে পারে।

রমজানে ইফতারে হালিম না রাখলে কি চলে? তবে যারা ঘরে হালিম রাঁধতে ঝক্কি পোহান, তারা চাইলেই প্রাণ হালিম মিক্স দিয়ে ঝটপট রান্না করতে পারবেন হালিম। এর স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. প্রাণ হালিম মিক্স এক প্যাকেট
২. হাড়সহ অথবা হাড় ছাড়া মাংস ২৫০ গ্রাম
৩. তেল পরিমাণমতো
৪. পেঁয়াজ কুঁচি আধা কাপ
৫. কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো
৬. আদা কুচি এক টেবিল চামচ
৭. ধনেপাতা কুচি ২ চেবিল চামচ
৮. শসা কুচি এক কাপ ও
৯. লেবু ১টি।

পদ্ধতি

প্রথমে প্রাণ হালিম মিক্সে থাকা ডাল ও শস্য ফুটন্ত ফরম পানিতে ১৫ মিনিট ধরে ভিজিয়ে রাখুন। বড় পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর দুই-তৃতীয়াংশ পেঁয়াজ বেরেস্তা তুলে রাখুন।

এবার প্যানে টুকরো করে নেওয়া মাংস ঢেলে দিয়ে তার উপর প্রাণ হালিম মিক্সের মধ্যের গুঁড়া মশলা ছিটিয়ে দিন। ৩-৪ মিনিট ধরে মাংস কষিয়ে এর মধ্যে পরিমাণমতো পানি দিয়ে মাংস সেদ্ধ করুন।

মাংস সেদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজানো ডাল ও শস্য ভেজানো পানিসহ তা ঢেলে দিন। হালকা তাপে রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। যতক্ষণ পর্যন্ত না ঝোলে গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করুন।

স্বাদমতো লবণ দিন। ভাজা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা মরিচকুচি, কাটা শসা, টুকরো আদা ও লেবুর রস দিয়ে ইফতারে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু হালিম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com