শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫৩ জন

মৌলভীবাজারে ১২০ টাকায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৫৩ জন।জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নেতৃত্বে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে কয়েক হাজার আবেদনকারীর মধ্য থেকে ৫৩ জন চাকরিপ্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

গত ২২,২৩ ও ২৪-মার্চ ২০২২ মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে অনলাইনে নিবন্ধিত প্রার্থীদের নিয়ে অত্যন্ত সচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ পক্রিয়াটি সম্পন্ন হয়।

তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই বাচাই শেষে ৩৭৫জন পুরুষ ও ৪১জন নারী গত ২৯-মার্চ ২০২২ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় মোট ৮৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৩ জন প্রার্থী গতকাল (৯ এপ্রিল) শনিবার মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। মৌখিক পরীক্ষা শেষে নারী ও পুরুষ ৫৩ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) স্যার যে সিস্টেম চালু করে দিয়েছেন তা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যথেষ্ট। তিনি আরো বলেন, কোনো ধরনের তদবির বাণিজ্য ছাড়াই শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তিনি নিয়োগপ্রাপ্ত সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com