শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

রমজানে প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

পবিত্র রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল নামে। আজ (৮ এপ্রিল) শুক্রবার দুপুর ১২টার পর থেকে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করেন। খুতবার আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। ফলে প্রখর রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দীর্ঘ মোনাজাতে জাতির জন্য সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন মসজিদের খতিব মুফতি রুহুল আমিন।

প্রচণ্ড রোদে নামাজ শেষে বেশিরভাগ মুসল্লি আশপাশের ছায়াযুক্ত জায়গায় আশ্রয় নেন। তবে রোদ উপেক্ষা করে দক্ষিণ গেটের খোলা আঙিনায় বসে মোনাজাতে অংশ নেন অনেকে। তাদেরই একজন আব্দুল মজিদ। তিনি বলেন, ‘খিলগাঁও থাকি। আশপাশে অনেক মসজিদ আছে। তারপরও বায়তুল মোকাররমে এসেছি। এখানে বড় জামাত হয়। একসঙ্গে অনেক মানুষ দোয়া করেন।’

আব্দুল মজিদ বলেন, ‘রহমতের মাস রমজান। দুহাত তুলে দোয়া করেছি। আল্লাহ যেন আমার আত্মীয়-স্বজনদের ভালো রাখেন। গুনাহ মাফ করেন। দেশের মানুষ যেন ভালো থাকে। জিনিসের দাম বাড়ছে, দেশের অবস্থা ভালো না, মানুষ কষ্টে আছে। এ অবস্থা থেকে যেন মুক্তি মেলে, সেই দোয়া করেছি।’

পল্টনের দোকানকর্মচারী হাবিব  বলেন, ‘আসছি বায়তুল মোকাররমে। একটা সেলফি তুললাম, স্মৃতি হিসেবে থাকলো। বাড়িতে পাঠাবো। আব্বা-আম্মাও ছবি দেখে। পরিবারের জন্য, দেশের জন্য দোয়া করলাম।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com