বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান

মাশরাফির বিধ্বংসী বোলিং, শ্বাসরুদ্ধকর জয় রূপগঞ্জের

দীর্ঘদিন পর বল হাতে জ্বলে উঠলেন মাশরাফি বিন মর্তুজা। যেন ফিরে গেলেন তার সেই সোনালি সময়ে। যে সময়টায় তিনি নিয়মিতই বল হাতে আগুন ঝরাতেন।এবার ঢাকা প্রিমিয়ার লিগে এর আগে এক ম্যাচে, আবাহনীর বিপক্ষে আগুন ঝরিয়েছিলেন মাশরাফি। এবার আবারও জ্বলে উঠলেন।

আজ (৬ এপ্রিল) বুধবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফির বোলিং তোপে উড়ে গেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।তবে, মাশরাফির দল লিজেন্ডস অব রূপগঞ্জকে জিততে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে। মাত্র ২ উইকেটের ব্যবধানে শ্বাসরূদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে মাশরাফি অ্যান্ড কোং।

টস জিতে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ব্যাট করার আমন্ত্রণ জানান রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি বিন মর্তুহজা। ব্যাট করতে নেমে মাশরাফির বোলিং তোপে মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে যায় সমাজকল্যাণ সমিতি। ৮ ওভার বল করে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন মাশরাফি।

জবাব দিতে নেমে ৪৯.৩ ওভারে, মাত্র ৩ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় লিজেন্ডস অব রূপগঞ্জ। বিধ্বংসী বোলিং করার কারণে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মাশরাফি বিন মর্তুজা।

টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই উপুল থারাঙ্গার উইকেট হারায় খেলাঘর। মাত্র ৩ রান করে আউট হন লঙ্কান জাতীয় দলের সাবেক ওপেনার। হাসানুজ্জামান করেন ২৯ রান। অমিত মজুমদারই যা একটু লড়াই করলেন। ৮৮ বল খেলে তিনি করেন ৫৯ রান।

এছাড়া নাদিফ চৌধুরী ২৫, মাসুম ২৪ এবং ইফতিখার সাজ্জাদ করেন ১৪ রান। মাশরাফির ৪ উইকেট ছাড়াও ৯ ওভারে ৫১ রান দিয়ে চিরাগ জানি নেন ৩ উইকেট। নাবিল সামাদ, আল আমি হোসেন এবং নাঈম ইসলাম নেন ১টি করে উইকেট।

জবাব দিতে নেমে শুরুতে ইরফান শুক্কুর এবং সাব্বির হোসেনের উইকেট হারিয়ে বিপদে পড়ে রূপগঞ্জ। এরপরই জ্বলে ওঠেন ভারতীয় রিক্রুট চিরাগ জানি। ৭৮ বলে ৭২ রান করে রূপগঞ্জের জয়ে অন্যতম অবদান রাখেন তিনি। ৭টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার মারেন চিরাগ।

নাঈম ইসলাম করেন ২৪ রান। ১৪ রান করেন রাকিবুল ইসলাম, সাব্বির রহমান রুম্মন করেন ২ রান। তানবির হায়দার অপরাজিত থাকেন ৫১ রান করে। ৬১ বলে তিনি ২টি বাউন্ডারির মার মারেন। ১২ রান করেন মাশরাফি বিন মর্তুজা।

খেলাঘরের হয়ে সালমান হোসেন ৯ ওভারে ৪৫ রান দিয়ে নেন ৩ উইকেট। মাসুম খান নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন টিপু সুলতান, ইলিয়াস সানি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com