সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

কমলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদউদ্দীন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চার শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে আজ  (৩১ মার্চ)  বৃহস্পতিবার পুর সাড়ে ১১টায় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেনা বেগমের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক হুমায়ুন রেজা সোহেলের সঞ্চালনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, সহকারী প্রধান শিক্ষক অনিল কুমার সিংহ, সহকারি শিক্ষক শৈল বাবু সিংহ ও ভুবন মোহন সিংহকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেন, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্যামাকান্ত সিংহ ও দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সিংহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, প্রাক্তন শিক্ষক আব্দুল মজিদ, নাট্যকার শুভাশীষ সিনহা সমীর, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দু দেব, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, প্রাক্তন শিক্ষার্থী শাহাবুদ্দিন, কামাল হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com