শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

‘সবচেয়ে নির্ভুল’ মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করল ইসরাইল

এবার ‘সবচেয়ে নির্ভুল’ মিথ্যা শনাক্তকরণ যন্ত্র আবিষ্কার করেছে ইসরাইলের একদল বিজ্ঞানী। এ যাবতকালের সব মিথ্যা শনাক্তকরণ যন্ত্রের চেয়ে নতুন আবিষ্কৃত এই যন্ত্রটি ‘সবচেয়ে নির্ভুল’ বলে শনিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সদ্য আবিষ্কৃত এই যন্ত্র মুখের পেশির নড়াচড়া বিশ্লেষণ করে ৭৩ শতাংশ সঠিক ফলাফল দেয়। ইসরাইলের তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এই যন্ত্র আবিষ্কার করেছেন। এই গবেষণায় বিজ্ঞানীরা মিথ্যাকে দুইটি ভাগে ভাগ করেছেন। বিজ্ঞানীরা দেখেছেন, মিথ্যা বলার সময় একদলের মানুষের গালের পেশি সক্রিয় হয়। দ্বিতীয় দলের মিথ্যা বলার সময় চোখের ভ্রুর পেশি সক্রিয় হয়। এ ব্যাপারে গবেষণা দলের সদস্য অধ্যাপক ডিনো লেভি জানান, অনেক গবেষণায় দেখা যায় যে, কেউ মিথ্যা বললে তা শনাক্ত করা অসম্ভব। তাছাড়া কেউ যদি নিজের নাড়ির গতি নিয়ন্ত্রণ করেতে পারে তারা সহজেই প্রচলিত মিথ্যা শনাক্তকরণ যন্ত্রকে ফাঁকি দিতে পারবে। তবে তাদের গবেষণায় নাড়ির গতি নয়, মুখের পেশীর নড়াচড়ার উপর ভিত্তি করে মিথ্যা শনাক্ত করা হয়। তাই এখানে ফাঁকি দেওয়ার সুযোগ কম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com