শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬

রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে ১৪ শতাংশ

রাশিয়ায় জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে। ইউক্রেনে হামলার পরই এমন ঘটনা ঘটছে দেশটিতে। কারণ পশ্চিমাদেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানা গেছে, এরই মধ্যে রাশিয়ায় জীবন যাত্রার ব্যয় বেড়েছে ১৪ শতাংশ।

সরকারি হিসাবে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের দাম গত সপ্তাহে ১৪ শতাংশ বেড়েছে। ক্রমেই দেশটিতে মূল্যস্ফীতি বাড়ছে। এরই মধ্যে ডলারের বিপরীতে রুবলের দরও কমেছে উল্লেখযোগ্যভাবে।

জানা গেছে, চলতি বছর রাশিয়ান মুদ্রার ২২ শতাংশ পতন হয়েছে। এর ফলে দেশটির আমদানি ব্যয় অনেক বেড়েছে। দেশটির শেয়ারবাজার দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর ফের চালু হওয়ার পর মূল্যস্ফীতির এমন খবর এল।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বুধবার জানায়, গত সপ্তাহে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক পাঁচ শতাংশে। যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।

ফেডারেল স্টেট স্ট্যাটিস্টিক সার্ভিস জানায়, দেশটির নির্দিষ্ট কিছু অঞ্চলে চিনির দাম বেড়েছে ৩৭ দশমিক এক শতাংশ। ফলে এসময় গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ শতাংশে।

সম্প্রতি ক্রেতাদের পণ্য নিয়ে হইচই করা একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় যে, সুপারশপে চিনির জন্য কাড়াকাড়ি করছেন ক্রেতারা। যদিও প্রত্যেকজন কিনতে পারবেন মোট ১০ কেজি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা এক মাস ধরে উত্তেজনা চলার পর গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের রোষানলে রাশিয়ার সরকার। আসতে থাকে একের পর এক নিষেধাজ্ঞা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com