বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

ইসরায়েলে শপিং সেন্টারে হামলা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার ঘটনায় চার ইসরায়েলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।জানা গেছে, গতকাল (২২ মার্চ) মঙ্গলবার বীরশেবা শহরের বিগ শপিং সেন্টারের সামনে ছুরিকাঘাতে নিহত হন তিনজন। হামলাকারী আরেকজনকে গাড়ি চাপা দেয়। পরে এক বাস চালকের গুলিতে নিহত হন হামলকারী ব্যক্তি।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানায়, হামলাকারীর নাম মুহাম্মদ গালেব আহমদ আবু আলকিয়ান। আলকিয়ান একজন ইসরায়েলি আরব। একসময় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার কারণে কারাগারে ছিলেন। আলকিয়ান বীরশেবার ১৯ কিলোমিটার পূর্বে বেদুইন শহর হুরার একটি স্কুলে শিক্ষকতা করতেন।

সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়ার পরিকল্পনার অভিযোগে ২০১৫ সালে তাকে গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত হওয়ার পর কয়েক বছর কারাগারে থেকে ২০১৯ এ কারাগার থেকে মুক্তি পান।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ হামলার ঘটনাকে জঘন্য সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াসহ হামলাকারীদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com