সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অনাস্থা থেকে আস্থা—নবীনগরের শিবপুর ইউপি চেয়ারম্যানকে ঘিরে নতুন সমীকরণ ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন শ্রীমঙ্গলের ‘ফ্যামিলি বাজার’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান

এনজিও’র টাকা দিতে না পেরে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. হাসান (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (২২মার্চ) সকালে মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামে নিজ বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত হাসান একটি এনজিও থেকে নেয়া ঋণের টাকায় একটি ভ্যানে কিনে দোকানে-দোকানে মাল বিক্রি করতেন। চলতি বছরের শুরুতে একটি সেমিপাকা ঘর তৈরি করেন। আজ ভোরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে বাড়ির পিছনে পুকুর পাড়ে মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় বাড়ির লোকেরা তাকে দেখতে পান। পরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, বিগত দুই বছর ধরে ঋণে জর্জরিত ছিলেন তিনি। কিস্তি পরিশোধের জন্য এনজিও কর্মীদের চাপাচাপির কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন বলে জানায় পরিবার।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com