বুধবার, ০১ Jul ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে সিদ্ধিরগঞ্জে যুবলীগের দোয়া

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের করা হয়েছে। গতকাল (১৭ মার্চ) বৃহস্পতিবার রাতে নাসিক সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের শুমিলপাড়া এলাকার নূরে মদিনা বাদশা মেম্বার দাখিল মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বিএসসি।

এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, সাংস্কৃতিক বিষয় সম্পাদক হোসেন আলম মেম্বার, ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি ইয়াকুব আলী, আবুল কালাম আবু, ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নেতা মাহবুব রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মানিক মাষ্টার, খোরশেদ আলম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জোবায়ের আলম হিরা, সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মামুনুর রশীদ। শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি আক্তার হোসেন, মানিক সরকার প্রমূখ।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com