শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত পতিসরে বেহাল সড়ক, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভা, দুধের ন্যায্যমূল্য চান খামারিরা ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন নবীনগরের আইন-শৃঙ্খলা নিয়ে এমপি আব্দুল মান্নানের কঠোর বার্তা! রাজশাহী পুঠিয়া পৌরসভায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সহকারী প্রকৌশলী পৌর নির্বাহী কর্মকর্তা বহাল তবিয়তে দিনাজপুর পৌরসভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, কারও ওপর অবিচার হবে না: বিজন কান্তি সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, কারও ওপর অবিচার হবে না’: বিজন কান্তি সরকার বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিং, চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২জন

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিং, চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২জন

 

মৌলভীবাজার প্রতিনিধি :
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-বি-৭৭) নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ চলতি মাসের ২৮ তারিখ।
এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন ও নির্বাচন কমিশন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনসহ নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, দীর্ঘ ৮ বছর পর এ নির্বাচনকে ঘিরে চা-বাগান অধ্যুষিত এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চা-শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একাধিক সমন্বয় সভা করা হয়েছে। চা-বাগানের ম্যানেজার ও মালিকদের সঙ্গেও পৃথক সভা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় নির্বাচন পরিচালনার প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক জানান, মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে চূড়ান্ত ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে ভোটার ১৮ হাজার ৮২২ জন, মৌলভীবাজার সদরে ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন এবং বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন ভোটার রয়েছেন।

জেলার মধ্যে শ্রীমঙ্গল উপজেলাতেই সর্বাধিক ৪০টি পঞ্চায়েত ও ১৮ হাজার ৮২২ জন ভোটার রয়েছেন। ফলে এ উপজেলায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে যাতায়াত এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের নির্বাচন পরিচালনা ও ভোটগ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, এ নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে। চা-শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আইন ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে ভোটাররা যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও প্রশাসনের নিরপেক্ষ অবস্থান জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com