শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত পতিসরে বেহাল সড়ক, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ শ্রীমঙ্গলে প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভা, দুধের ন্যায্যমূল্য চান খামারিরা ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন নবীনগরের আইন-শৃঙ্খলা নিয়ে এমপি আব্দুল মান্নানের কঠোর বার্তা! রাজশাহী পুঠিয়া পৌরসভায় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সহকারী প্রকৌশলী পৌর নির্বাহী কর্মকর্তা বহাল তবিয়তে দিনাজপুর পৌরসভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, কারও ওপর অবিচার হবে না: বিজন কান্তি সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচবে, কারও ওপর অবিচার হবে না’: বিজন কান্তি সরকার বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিং, চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২জন

শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শ্রীমঙ্গল উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম দীপু

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক ইউনিয়ন চট্ট-১২২৩-এর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টায় মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম দীপু নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় জেলা কমিটির সভাপতি মো. ইলিয়াস মিয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৫ নভেম্বর পরিবহন শ্রমিক ইউনিয়ন চট্ট-১২২৩-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন দুলাল, কার্যকরী সভাপতি পদে মো. তাজু এবং সহসভাপতি পদে ইকবাল হোসেন নির্বাচিত হন।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে মিছির আলী, সহসাধারণ সম্পাদক পদে মাসুক মিয়া ও আল-আমীন নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আহাদ মিয়া, সহসাংগঠনিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাজী লিটন, দপ্তর সম্পাদক পদে চয়ন মিয়া, প্রচার সম্পাদক পদে সোহেল মিয়া এবং লাইন সম্পাদক পদে সাইফুল ইসলাম নির্বাচিত হন।

কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম, শামীম মিয়া ও জয়নাল মিয়া।

শপথ অনুষ্ঠানে জেলা কমিটির নেতারা নবনির্বাচিত কমিটির সদস্যদের শ্রীমঙ্গল উপজেলার পরিবহন শ্রমিকদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com