বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সরকারি উদ্যোগের অপেক্ষা না করে এলাকাবাসীর অর্থায়নে সংস্কার হলো ভাঙা ব্রিজ কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দিতে কাজ করছেন সাহানা পারভীন লাবনী কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে “তিন দিনব্যাপী” অভিজ্ঞতা বিনিময় কর্মশালা প্রশিক্ষণ নবীনগরে গাছ কাটার প্রতিবাদ করায় মা ও দুই মেয়েকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ, স্বর্ণালংকার লুট নওগাঁর চেরাগপুরে সুশীল সমাজের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত নওগাঁয় মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক ৩ জনের কারাদণ্ড নওগাঁয় টানা ৩ দিনের বৃষ্টিতে কয়েক লাখ কাঁচা ইট নষ্ট, বিপাকে ভাটার মালিক-শ্রমিক রাজশাহীতে ছয় মাসে ৪০ কেজি হেরোইন ও ১৭টি অস্ত্র উদ্ধার রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র করতে চাই: রাসিক প্রশাসক রাজশাহীর ব্যবসায়ী নেতাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

কৃষকের দোরগোড়ায় আধুনিক কৃষিসেবা পৌঁছে দিতে কাজ করছেন সাহানা পারভীন লাবনী

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আর্থসামাজিক উন্নয়ন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উপজেলা কৃষি অফিস। সরকারি কৃষি প্রণোদনা বিতরণ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, প্রদর্শনী স্থাপন এবং মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদানের মাধ্যমে কৃষিকে আরও উৎপাদনমুখী ও লাভজনক করতে কাজ করছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী।

৩৪তম বিসিএসের কর্মকর্তা সাহানা পারভীন লাবনীর নিজ জেলা সিরাজগঞ্জ। ২০১৬ সালে মোহনপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০২৪ সালের ২০ অক্টোবর দুর্গাপুর উপজেলায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, কৃষিসেবা নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম তদারকিতে গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি।

দুর্গাপুর উপজেলায় মোট কৃষিজমির পরিমাণ ১৩ হাজার ৪৯৬ হেক্টর। এই বিপুল কৃষিজমির সর্বোত্তম ব্যবহার, ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে উপজেলা কৃষি বিভাগ।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫ হাজার ৬৭০ জন কৃষকের জন্য বিভিন্ন ফসলের বীজ ও সার সহায়তা বাবদ ৩১ লাখ ৯৬ হাজার ৫৫০ টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে সরিষা চাষে ৫ হাজার ৫০০ জন, খেসারি চাষে ২০ জন, মসুর চাষে ১০০ জন, গম চাষে ৫০ জন এবং ওড়হর চাষে ৩০ জন কৃষক সহায়তা পাওয়ার কথা রয়েছে।

কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি উন্নত জাতের ফসল চাষে আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে বিভিন্ন কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলায় মোট ৮৯টি প্রদর্শনী চলমান রয়েছে। এর মধ্যে পার্টনার প্রকল্পের আওতায় ৪টি, মসলা উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে ১৩টি, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পে ১১টি এবং রাজস্ব খাতে ৬১টি প্রদর্শনী রয়েছে।

এসব প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, সুষম সার ব্যবস্থাপনা এবং কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।

স্থানীয় একাধিক প্রান্তিক কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা পাওয়ায় চাষাবাদে তাঁদের আগ্রহ ও সচেতনতা বেড়েছে। তাঁদের দাবি, প্রণোদনা ও কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি প্রকৃত ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সময়মতো বীজ ও সার সহায়তা পাওয়ায় উৎপাদন ব্যয় কমাতেও তাঁরা উপকৃত হচ্ছেন।

অন্যদিকে, বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ এবং সরকারি নির্ধারিত মূল্য বজায় রাখতে উপজেলা কৃষি অফিস নিয়মিত তদারকি করছে। এতে সার সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় কৃষকদের ভোগান্তি কমেছে বলে জানান তাঁরা।

উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সঠিক পদ্ধতি ও সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপুরের কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি খাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।”

তবে কৃষি উন্নয়নের সুফল নিশ্চিত করতে প্রকৃত কৃষকের কাছে প্রণোদনা পৌঁছানো, সার ও বীজের ন্যায্যমূল্য বজায় রাখা, ডিলার পর্যায়ে নিয়মিত তদারকি এবং কৃষকদের অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

সচেতন মহলের মতে, স্বচ্ছতা, জবাবদিহি ও কৃষকবান্ধব সেবার ধারাবাহিকতা বজায় রেখে কৃষক, সার ডিলার ও কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে দুর্গাপুরের কৃষি খাত আরও সমৃদ্ধ হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com