বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কেউ সন্তানের জীবন বাঁচাতে, কেউ চোখের আলো ফেরাতে—অসহায় মানুষের পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু মূল্যবোধের অবক্ষয় যখন সুস্পষ্ট তখন ব্যতিক্রমধর্মী মানুষ ৯ নং পারিলা ইউ পি চেয়ারম্যান মোঃ সাঈদ আলী মোর্শেদ মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন

চকরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 

ইয়ার রহমান (আনান), চকরিয়া : 

কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনায় বাস এবং অপরটিতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তাঁরা প্রাণ হারান। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ও বুধবার (১১ নভেম্বর) গভীর রাতে চট্টগ্রাম-

কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

 

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকায় আল নুর জামে মসজিদের পূর্বে মহাসড়কে প্রথম দুর্ঘটনাটি ঘটে।

 

ডুলাহাজারা বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাবুল দে (৬৫) নামের এক বৃদ্ধকে পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে কোমর থেকে নিচের অংশে গুরুতর আঘাত পান। তাঁর ছেলে রনি দে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

অন্যদিকে, বুধবার রাত দেড়টার দিকে খুটাখালী বাজার জামে মসজিদের সামনে মহাসড়কে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ‘সৌদিয়া পরিবহনের’ একটি বাস (চট্ট মেট্রো-ব-১১-০৭৬৪) সামনে থাকা একটি চলন্ত মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

 

এতে মোটরসাইকেলচালক আবু বক্কর এবং রাস্তার পাশে পার্কিং করে রাখা আরেকটি মোটরসাইকেলের চালক মনিরুল খালেদ ওরফে রনি (৪১) গুরুতর আহত হন। এ সময় বাসের কয়েকজন যাত্রীকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতাল ও ঈদগাঁওর ইউনাইটেড হাসপাতালে পাঠান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মনিরুল খালেদ ওরফে রনিকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার রাত্রীকালীন মোবাইল টিমের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করেন। বাসের যাত্রীদের নিরাপদে অন্য একটি বাসে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়।

 

পুলিশ আরও জানায়, প্রথম ঘটনায় নিহত বাবুল দের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দুটি দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com