শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চারঘাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত,র‍্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে চোরাই গরু উদ্ধার, আটক ৪ নওগাঁর মহাদেবপুর উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার নওগাঁর মান্দা শ্রীরামপুর ঋষি পাড়াপাড়া ৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধারসহ, গ্রেপ্তার ১ নওগাঁর মহাদেবপুরে লাইসেন্সবিহীন তিন চিকিৎসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এডিস মশার লার্ভা ধ্বংসে নতুন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ লক্ষ্যে প্রাকৃতিক ব্যাকটেরিয়া বিটিআই (BTI) যুক্ত লার্ভিসাইড ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, এ কার্যকর পদক্ষেপের ফলে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চট্টগ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে চসিক।

তিনি বলেন, বিটিআইযুক্ত লার্ভিসাইড পানিতে প্রয়োগ করলে এডিস মশার লার্ভা তা গ্রহণ করে। পরে লার্ভার পরিপাকতন্ত্রে এর কার্যকর উপাদান সক্রিয় হয়ে লার্ভা ধ্বংস করে। ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা’ শীর্ষক আলোচনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, সিটি করপোরেশনের প্রচেষ্টার পাশাপাশি নাগরিকদের ব্যক্তিগত সচেতনতাও অত্যন্ত জরুরি। এডিস মশা সাধারণত দিনের বেলায়, বিশেষ করে সকাল ও বিকেলের দিকে বেশি সক্রিয় থাকে। তাই ঘরে জানালায় মশানিরোধক নেট ব্যবহার এবং দিনে কিংবা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সিটি করপোরেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলেও নাগরিকদের অসচেতনতার কারণে অনেক সময় মশার প্রজননস্থল তৈরি হয়। ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত পাত্র, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি করে। তাই বাসাবাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং অন্তত প্রতি তিন দিনে একবার জমে থাকা পানি অপসারণ করতে হবে।

চসিক প্রশাসক বলেন, নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণের উদ্যোগ পুরোপুরি সফল করা সম্ভব নয়। সবাই সচেতন হলে এবং সঠিক নিয়ম মেনে চললে চট্টগ্রামকে ডেঙ্গুমুক্ত রাখার প্রচেষ্টা সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদের সভাপতি শেখ মোজাফফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং হাসপাতালের অধ্যাপক ডা. মোহাম্মদ সাইদুজ্জামান।

সোমা মুৎসুদ্দির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুতুল বাহার, সহসভাপতি আনোয়ারুল হক চৌধুরী ও ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শোয়েব, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসা খান, ডা. জাফরুল্লাহ পরিষদের সম্পাদক রাজন বড়ুয়া, রাজিব শীল, তাহেরা আকতার ও জান্নাতুল মাওয়া মারুফাসহ অন্যরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com