রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মব সৃষ্টি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে ডবলমুরিং থানা: ওসি আরিফ ফয়সাল ইসরাইলে ইহুদি-আরব জোট সরকার গঠনের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক ল্যাভরভের পাশে ছবি তুলতে আপত্তি, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের ‘ফ্যামিলি ফটো’ বাতিল ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে গম্ভীরা নাটিকা শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ ব্যাংকের নিলামে পেট্রোল পাম্প কিনেও শান্তিপূর্ণ ভোগদখলে বাধা, হয়রানির অভিযোগ চট্টগ্রামে এশিয়ান গ্রুপ ফুটসাল টুর্নামেন্ট শুরু, ৪ নভেম্বর আন্তর্জাতিক ব্যাডমিন্টন ডেঙ্গু নিয়ন্ত্রণে বিটিআই প্রযুক্তি ব্যবহার করছে চসিক: ডা. শাহাদাত ষড়যন্ত্র মোকাবিলায় নৈতিক চরিত্র ও দৃঢ় ঈমান জরুরি: মুহাম্মদ শাহজাহান রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

শ্লীলতাহানির অভিযোগে যুবককে মারধর, সালিসে চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে সালিস বৈঠকে এক যুবককে দুই লাখ টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। জরিমানার টাকা দিতে না পারায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই যুবকের স্ত্রী। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও সালিসে উপস্থিত মাতবরদের বিরুদ্ধে নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেছেন ভুক্তভোগী যুবক।

অন্যদিকে, ওই নারীর করা শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তারের পর যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত যুবকের নাম শিশ মোহাম্মদ (৩৪)। তিনি মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামের শফি উদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ অক্টোবর শিশ মোহাম্মদ নিজের ভোগদখলীয় জমিতে আমন ধানে সেচ দিচ্ছিলেন। অন্য জমিতে সেচ দেওয়ার কথা বলে সন্ধ্যার দিকে একই গ্রামের আব্দুস সালাম শাহের বাড়িতে তাঁকে ডেকে নেওয়া হয়। সেখানে আব্দুস সালামের নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ তুলে স্থানীয় লোকজন তাঁকে দড়ি দিয়ে বেঁধে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

পরে ওই রাতেই ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউপি সদস্য হারুন অর রশীদ, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মালসহ স্থানীয় মাতবরদের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। বৈঠকে শিশ মোহাম্মদকে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।

জরিমানার টাকা দিতে না পারায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও জনতা ব্যাংকের সতিহাট শাখার দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী শাকিলা বিবি।

শাকিলা বিবি বলেন, পূর্ববিরোধের জেরে তাঁর স্বামীকে মিথ্যা অভিযোগে আটকে রেখে মারধর করা হয়েছে। পরে সালিস বৈঠকে দুই লাখ টাকা জরিমানা করে ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেওয়া হয়। এসব ঘটনার প্রতিকার চেয়ে তাঁর স্বামী নওগাঁ আদালতে পৃথক দুটি মামলা করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, সালিসের ঘটনার পর ওই মামলা থেকে বাঁচতে মাতবরদের প্ররোচনায় ওই নারী শুক্রবার (৩০ অক্টোবর) তাঁর স্বামীর বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

সালিসে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন বিএনপি নেতা আব্দুল মতিন মাল। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সদস্য হারুন অর রশীদসহ এলাকার লোকজন আগে থেকেই উপস্থিত ছিলেন। পরে তিনি তাঁদের সঙ্গে যোগ দেন। সালিসে যুবককে দুই লাখ টাকা জরিমানা করেন চেয়ারম্যান গোলাম মোস্তফা।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, আব্দুল মতিন মালের উপস্থিতিতে সালিস বৈঠক হয়েছে এবং তিনিও সেখানে ছিলেন। আব্দুল মতিনসহ সালিসে উপস্থিত মাতবরেরা ফাঁকা স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নিয়ে তাঁর কাছে জমা দিয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, নারীর শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় শিশ মোহাম্মদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় শিশ মোহাম্মদও আদালতে পৃথক দুটি মামলা করেছেন। এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। অভিযোগগুলোর প্রকৃত সত্য উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও আদালতে দায়ের করা মামলার নথি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com