শনিবার, ০৬ Jun ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কলার মোচার অসাধারণ স্বাস্থ্যগুণ: শুধু স্বাদেই নয়,পুষ্টিতে ভরপুর প্রাকৃতিক এই খাবার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

কলার মোচা শুধুমাত্র একটি সুস্বাদু বাঙালি ব্যঞ্জনই নয়, এটি পুষ্টি ও ঔষধি গুণে ভরপুর একটি অসাধারণ সবজি। আয়ুর্বেদ শাস্ত্র এবং আধুনিক পুষ্টিবিজ্ঞান—উভয়ই কলার মোচার অসামান্য স্বাস্থ্য উপকারিতার কথা স্বীকার করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন! দেশে ঘরোয়া রান্নায় কলার মোচার কদর বহুদিনের। মোচার ঘণ্ট, ভাজি কিংবা ভর্তা—বিভিন্ন পদ ভাতের সঙ্গে পরিবেশন করা হলে অনেকেই তা আনন্দের সঙ্গে গ্রহণ করেন।

গরম ভাতের সঙ্গে মোচা ভাজি হলে অনেকেই তা তৃপ্তির সঙ্গে খান। তবে শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও ভরপুর এই মোচা। বিশেষজ্ঞরা বলছেন, এই মোচার একাধিক গুণ রয়েছে। কলার মোচায় রয়েছে ফাইবার, প্রোটিন, পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম ও ভিটামিন ই-এর মতো গুরুত্বপূর্ণ উপাদান। কলাগাছের ফুল, ফল, পাতা—প্রতিটি অংশেই রয়েছে নানা স্বাস্থ্যগুণ। বিশেষজ্ঞরা বলছেন, মোচা দিয়ে বানানো পাঁচনে বহু স্বাস্থ্য-উপকারিতা রয়েছে।

এ ছাড়াও এই পাঁচন নারীদের স্বাস্থ্যে খুবই উপকারী বিষয়। দেখে নেওয়া যাক মোচার পাঁচনে কী কী উপকারিতা রয়েছে।‌ ত্বক পরিচর্যায় মোচা, জানা যায়, ত্বক পরিচর্যার কাজে খুবই কার্যকরী ফল দেয় মোচা। হেয়ার সিরাম, ফেশিয়াল অয়েল, ক্রিম ও স্ক্রাব বানাতে মোচার উপকারিতা গুরুত্বপূর্ণ।

অনেকেই বলছেন, বাড়িতে যখন মোচা আসে, তখন তা বেছে ফেলার পর, বাকি বহু অংশ মুখে প্যাক হিসাবে লাগিয়ে নিলেও, তা কার্যকরী ফল দেয়। এদিকে, মোচার পাঁচন রীতিমতো কার্যকরী ফল দেয় নারীদের স্বাস্থ্যের উন্নতিতে। মোচার পাঁচনের উপকারিতা: রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখতে মোচার পাঁচন কার্যকরী ফল দেয়। একাধিক গুণ রয়েছে এই মোচার পাঁচনে। এ ছাড়াও মোচায় রয়েছে বল প্রদানকারী নানান গুণাগুণ। এতে রয়েছে অ্যান্টি এজিং বিভিন্ন উপকারিতা। এ ছাড়াও ক্যানসাররোধক বিভিন্ন ক্ষমতা থাকে মোচার পাঁচনে।

নারীস্বাস্থ্যের উন্নতিতে ও গর্ভাশয় সুরক্ষিত রাখতে এটি কার্যকর, অনেক নারীদের গর্ভাশয়ের জটিলতা দেখা যায়। আর বিশেষজ্ঞরা বলছেন, নারীদের গর্ভাশয়জনিত সমস্যা থেকে মুক্তি দিতে এই মোচার পাঁচনের জুড়ি মেলা ভার। তবে গর্ভাশয়ের সমস্যা কাটাতে মোচার পাঁচনে যদি একটু কাঁচা হলুদ মিশিয়ে দেওয়া যায়, তাহলে তা নারীদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো।

বাসায় কীভাবে মোচার পাঁচন তৈরি করবেন। প্রথমে মোচার ফুলগুলোকে ভালো করে পানিতে ফুটিয়ে নিতে হবে। এরপর এক চিমটি লবণ দিলেই হবে। এরপর ঠান্ডা হলে সেই পানিতে অর্ধেক চা চামচ জিরা গুঁড়া আর কালো জিরা মিশিয়ে দিয়ে দেবেন। এরপর তৈরি হয়ে যাবে মোচার পাঁচন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com