রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

 

পারভেজ আলী মোহর যশোর থেকে :-

যশোরের ঝিকরগাছায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে নগদ ১৯ লাখ ৭৪হাজার ৯শ টাকা ও ৩শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার সকালে ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটক মাদক ব্যবসায়ীর নাম জিয়াউর রহমান। তিনি বেনাপোল পোর্ট থানার নয় নম্বর ওয়ার্ড বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে এবং বর্তমানে ঝিকরগাছার কুন্দিপুরে বসবাস করেন।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস টিম নাভারণ এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর গ্রামের রেলক্রসিং এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জিয়াউর রহমানকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কুন্দিপুরে তার বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তল্লাশির একপর্যায়ে ঘরের জুতার র‍্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির টাকা বলে আসামি স্বীকার করেছে।
তিনি আরও জানান, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগেও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com