সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশের একটি টিমের অভিযানে মাহমুদ হাসান রাসেল (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মাহমুদ হাসান রাসেল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিওসি কেছরীগুল মধ্য ডিমাই-গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

বড়লেখা থানা পুলিশ জানায়, গোপন সুত্রে পুলিশ জানতে পারে তিনজন ব্যক্তি মোটরসাইকেল যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম থেকে বড়লেখার দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বড়লেখা উত্তর চৌমহুনা এলাকায় চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশি চালানো হয়।

চেকপোষ্ট চলাকালীন একটি মোটরসাইকেলকে থামার সিগনাল দিলে তা অমান্য করে পালানোর চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় পুলিশ ফোর্সের সহায়তায় রাসেলকে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি করে রাসেলের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২০টি প্যাকেট কালো পলিব্যাগের মধ্যে মোড়ানো ৪ হাজার পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সঙ্গে তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মোটরসাইকেলও জব্দ করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান থান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে যে, সে এবং তার দুই পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকায় বিক্রি করত।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেল ও তার পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com