শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর থানার পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজনগর থানার এসআই জিতেন্দ্র বৈষ্ণবের নেতৃত্বে এএসআই নৃপেশ চন্দ্র দেব ও এএসআই আল আমিনের সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের চাঁদনিঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোশাহিদ মিয়া। তিনি রাজনগরের মনসুরনগর বড়কাপন গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, দায়রা মামলা নম্বর-৪৬৮/১৯ ও সিআর-৫৮/১৯ (রাজনগর) মামলায় আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com