বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

মৌলভীবাজারে চোরাইকৃত প্রাইভেট কার উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি প্রাইভেট ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গভীর রাতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, পিপিএম; এবং অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমসহ ডিবির একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ এলাকা থেকে গাড়ি চোরচক্রের আব্দুল মুকিত কিবরিয়া (৩৮), নানু মিয়া (৩৪) ও শাহ আলম (৩৪)-কে আটক করেন।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধভাবে চুরি সংঘটিত করে এবং গাড়িটি শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া গ্রামের রাধামাধব জিউর আখড়ার পাশে লুকিয়ে রাখে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে পুলিশ অভিযান চালিয়ে চোরাই প্রাইভেটকারটি উদ্ধার করে জব্দ করে।

পুলিশ জায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ভুক্তভোগী ফাহিম মিয়া তার নিজস্ব টয়োটা করোলা প্রাইভেটকারটি সৈয়ারপুর রিয়াছত উল্লা সড়কে ভাড়াটিয়া বাসার সামনে তালাবদ্ধ করে রেখে বাসায় যান। পরদিন সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গাড়িটি আর সেখানে নেই। পরবর্তীতে খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।

পরবর্তীতে অজ্ঞাতনামা প্রতারকরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে গাড়িটি ফেরত দেওয়ার কথা বলে ২ লাখ টাকা দাবি করে। সরল বিশ্বাসে ভুক্তভোগী বিকাশের মাধ্যমে ধাপে ধাপে মোট ৬১,৫০০ টাকা প্রদান করেন। কিন্তু টাকা নেওয়ার পরও প্রতারকরা গাড়ি ফেরত দেয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী মৌলভীবাজার সদর মডেল থানা এবং ডিবি কার্যালয়ে অভিযোগ দায়ের করলে মৌলভীবাজার ডিবি গাড়ি উদ্ধারে কাজ শুরু করে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় মামলা নং-৪১, তারিখ ২৬/০৩/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৭৯/৪০৬/৪২০/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com