শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় হাতি হত্য করে: ধামাচাপা দিতে পুঁতে রাখে,বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য শ্রীমঙ্গলে অবৈধ তেল ও গ্যাস মজুদের অভিযোগে লাখ টাকার অর্থদন্ড ঈদযাত্রায় দুর্ঘটনার ছড়াছড়ি, ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ চলন্ত অবস্থায় চাকা বিস্ফোরণ, ধানখেতে পড়ল কক্সবাজারমুখী ঈগল যাত্রীবাহী বাস মৌলভীবাজারে চোরাইকৃত প্রাইভেট কার উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক ঈদুল ফিতরের সপ্তাহে চট্টগ্রামের সড়কে ঝরল ৯ প্রাণ শ্রীবরদীতে উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দুইজন নিহত কসবায় সাংবাদিক হত্যাকারীদের শাস্তির দাবিতে নবীনগরে মানববন্ধন

ঈদুল ফিতরের সপ্তাহে চট্টগ্রামের সড়কে ঝরল ৯ প্রাণ

মো. সেলিম উদ্দিন খাঁন:

ঈদের সপ্তাহে চট্টগ্রাম ও সংলগ্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে আজ বৃহস্পতিবার ভোরে চকরিয়া বানিয়ার ছড়া এলাকায় ২ বাইক আরোহী, ২৫ মার্চ সাতকানিয়া মৌলভীর দোকান এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী প্রাণ হারিয়েছেন।

ঈদের দিন পটিয়া বাইপাস সড়কে বাস উল্টে ২ জন, মীরসরাই ও লোহাগাড়ায় ২ জন নিহত হয়েছেন। ঈদের পরদিন চট্টগ্রামের ফিশারীঘাট এলাকায় ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

চকরিয়ায় সড়ক দুর্ঘটনার ব্যাপারে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন জানান, কক্সবাজারগামী ‘লাল সবুজ পরিবহন’ নামের একটি বাস বানিয়ারছড়া এলাকায় একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও ট্রাককে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এতে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ঢাকা মহানগরের উত্তরখান আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com