মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সারা দেশে যান চলাচলের ওপর ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা নির্বাচনী এলাকায় সাড়ে ৮১ ঘণ্টা ‘বহিরাগত অবস্থানে’ নিষেধাজ্ঞা ভাইরাল ছবি, অস্ত্র ও বিতর্ক: প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়ার গানম্যান গ্রেপ্তার নবীনগরে ধানের শীষের গণজোয়ার: পাইলট স্কুল মাঠে এম এ মান্নানের জনসভায় জনসমুদ্র চা বাগানের ভোটে বিজয়ী হতে চান স্বতন্ত্র প্রার্থী মহসীন মিয়া মধু মৌলভীবাজার-৪ আসনের খেলাফত প্রার্র্থী শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী ইশতেহার বহিস্কারই শেষ নয়, নবীনগরে নতুন রাজনীতির সূচনা হবে—তাপস নওগাঁর পত্নীতলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত দায়িত্ব পালনে শতভাগ নিরপেক্ষ নির্বাচনই লক্ষ্য প্রশাসনের: জেলা প্রশাসক ছাত্রদল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

এশিয়া-আফ্রিকায় রক্তপাত স্বাভাবিক, ইউরোপে নয়

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম বেঁফাস মন্তব্য করায় বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি লন্ডনে স্ত্রী কেট মিডলটনকে সঙ্গে নিয়ে ইউক্রেনের একটি সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন তিনি।

সেখানে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উইলিয়াম বলেন, ‘ইউরোপ এ ধরনের যুদ্ধ ও রক্তপাতের ছবির সঙ্গে পরিচিত নয়। আমরা ওদের পাশে আছি।’

তার এ মন্তব্যের পর নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপনিবেশবাদের ইতিহাস মনে করিয়ে দিয়ে টুইটারে একজন লিখেছেন, ‘প্রিন্স উইলিয়াম আসলে বলতে চেয়েছেন, এশিয়া ও আফ্রিকায় যুদ্ধ আর রক্তপাতের ঘটনা স্বাভাবিক। ইউরোপে নয়।’

উইলিয়ামের এ মন্তব্যকে ‘বিরক্তিকর ও জাতিবিদ্বেষী’ তকমা দিয়ে আরও একজন লিখেছেন, ‘প্রিন্স উইলিয়াম, আপনার পূর্বপুরুষেরা লুটপাট করে, উপনিবেশ গড়ে, গণহত্যা চালিয়ে দেশের পর দেশ দখল করেছেন। আপনার দেশ যুদ্ধ দিয়েই গড়া। ইতিহাস তেমনটাই বলছে।’

এর আগে ইউক্রেনীয় শরণার্থী প্রসঙ্গে বেফাঁস মন্তব্যের জেরে তোপের মুখে পড়েন বুলগেরিয়া ও পোল্যান্ডের প্রেসিডেন্ট। তাদের বক্তব্য ছিল এরকম যে, ‘ইউক্রেন থেকে যত শরণার্থীই আসুন না কেন, তাদের আশ্রয় দিতে আমরা প্রস্তুত। কারণ ওরা অন্য শরণার্থীদের মতো নন। ওরা শিক্ষিত, বুদ্ধিমান মানুষ।’

জাতিসংঘের তথ্য বলছে, ইউক্রেন-রাশিয়ার সংঘাত শুরুর পর দেশটি থেকে ১২ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন অন্যত্র। যুদ্ধ পরিস্থিতিতে চরম মানবিক সংকট তৈরি হয়েছে সেখানে।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ১৭তম দিনেও আরও দুটি শহরে হামলার খবর পাওয়া গেছে। সর্বশেষ হামলায় ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com