সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ডামুড্যায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা

 

মোহাম্মদ নান্নু মৃধা, শরীয়তপুর প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে ফল বাজারে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী।

এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল হক সহ পুলিশের একটি টিম। অভিযানকালে ফলের মূল্যতালিকা যাচাই, অতিরিক্ত দামে বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে দুই ব্যবসায়ীকে পৃথকভাবে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং দোকানে মূল্যতালিকা টানিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাধারণ ক্রেতারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে নিয়মিত তদারকি থাকলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে এবং ভোক্তারা স্বস্তি পাবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com