সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁয় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকি, স্ত্রী-সন্তানদের নিয়েও শঙ্কায় সাংবাদিক আব্বাস উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে অদ্ভুত অনিয়ম: কলমের এক খোঁচায় ৫ বছরের চাকরি ৪ বছর, আটকে গেল শিক্ষকের প্রভিডেন্ট ফান্ডের টাকা আইডিইবির রাজশাহী জেলা শাখায় সাংগঠনিক স্থবিরতা, কার্যালয় চত্বরে বেগুন চাষ মৌলভীবাজারে অটোরিকশা চালক হত্যার ঘটনায় আটক ৪ লাকড়ির নিচে লুকিয়ে ছিল বিশাল আকৃতির অজগর ‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন রাজশাহীতে মা’আরিফুল কুরআন একাডেমীর উদ্যোগে সেমিনার, সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ২ লাখ টাকা জরিমানা : কার্যক্রম বন্ধ

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার (যশোর) :
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাঁচরাস্তার মোড়ে অবস্থিত ‘বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অপারেশন থিয়েটার (ওটি) থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস। অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ বলেন, “পরিদর্শনকালে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে এবং কিছু ক্ষেত্রে সংরক্ষণবিধি যথাযথভাবে মানা হয়নি। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা চাই বেসরকারি ক্লিনিকগুলো সরকারি নীতিমালা মেনে সেবা প্রদান করুক। রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।”
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওটির ভেতরে সংরক্ষিত একাধিক ওষুধের মেয়াদ উত্তীর্ণ ছিল। এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য দাপ্তরিক কাগজপত্রে অসংগতি এবং বিধিবহির্ভূত ব্যবস্থাপনার বিষয় ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে কাগজপত্র সঠিকভাবে হালনাগাদ না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয় এবং এ মর্মে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস বলেন, “আজকের ভ্রাম্যমাণ আদালতে অপারেশন থিয়েটারের ভেতরে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্যসেবা একটি স্পর্শকাতর খাত—এখানে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতেও যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালে উপস্থিত ছিলেন বাঁকড়া পুলিশ তদন্ত ক্যাম্পের প্রতিনিধি, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সেলিম হুসাইন রনি, মিঠুন সরকার ও জাহাঙ্গীর আলমসহ স্থানীয় সংবাদকর্মীরা। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত গুরুতর অভিযোগ আমলে নিয়ে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com