শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকার জ্যামে ক্রিকেট, প্রকাশ করলো ক্রিকইনফো

‘ট্রাফিক জ্যাম’ – রাজধানী ঢাকার বাসিন্দাদের নিত্য সঙ্গী। যদিও এই জ্যাম কমিয়ে আনার নানা চেষ্টা প্রতিনিয়তই দেখা যায় সরকার কিংবা প্রশাসনের পক্ষ থেকে। এর কিছু সুফল মাঝে-মধ্যে দেখা যায়। চিহ্নিত বড়বড় কিছু জ্যামের জায়গায় তা কমিয়ে আনা সম্ভব হয়েছিল।

কিন্তু ঢাকাবাসীর সাম্প্রতিক অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। ভোর থেকে মধ্যরাত- অসহনীয় জ্যাম লেগেই রয়েছে ঢাকার রাস্তায়। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে জ্যামের মধ্যে। কোনো কোনো স্থানে এমন অবস্থা তৈরি হয় যে, কখন কিভাবে সেই জ্যাম থেকে মুক্তি পাওয়া যাবে তার কোনো উপায় খুঁজে পান না- ভুক্তভোগিরা।

তবে, কিছু রসিক মানুষ জ্যামের এই সময়টাকেও আনন্দ-বিনোদনে মাতিয়ে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ঢাকা কলেজের সামনে আকটে থাকা জ্যামের মধ্যেই একটু ফাঁকা জায়গা পেয়ে ক্রিকেটের ব্যাট-বল নিয়ে মেতে উঠেছিলেন কয়েকজন যুবক।

জ্যামে আটকা সময়ে ক্রিকেট খেলার সেই মজাদার মুহূর্তের একটি ভিডিও করেছিলেন মিরাজ মাহবুব নামে একজন। তিনি আবার সেই ভিডিওটি পাঠিয়ে দিলেন ক্রিকইনফোর কাছে। ক্রিকেটের জনপ্রিয় সাইটটিও সেই ভিডিও তাদের ফেসবুক এবং টুইটারে প্রকাশ করেছে।

ক্রিকইনফো ক্যাপশনে লিখেছে, ‘নিশ্চিত ঢাকার মানুষ জানে ট্রাফিক জ্যামে আটকে থাকা সময়টাকে কিভাবে কাজে লাগাতে হয়।’

এক ঘণ্টায় ক্রিকইনফোর সেই ভিডিওটিকে লাইক করেছেন ২৩ হাজার মানুষ। মন্তব্য করেছেন প্রায় দেড় হাজার মানুষ। শেয়ার করেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। বলা যায় ‘জ্যামের ক্রিকেটে’র এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে এরই মধ্যে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com