শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়

ভাইরাল ছবি, অস্ত্র ও বিতর্ক: প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়ার গানম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিএনপি প্রার্থীর সঙ্গে এক অস্ত্রধারীর ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া সেই ছবির সূত্র ধরে অবশেষে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে প্রবাসী ধণাঢ্য ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়ার গানম্যানকে। তবে এ ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগ।

গ্রেপ্তারকৃত গানম্যানের নাম কেরামত আলী। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। স্থানীয় সূত্রে জানা গেছে, কেরামত আলী নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের টিয়ারা গ্রামের বাসিন্দা প্রবাসী আতিকুর রহমান শিশু মিয়ার ব্যক্তিগত গানম্যান হিসেবে পরিচিত।

ঘটনার সূত্রপাত হয় রবিবার, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এম এ মান্নান উপজেলার পূর্বাঞ্চলে একটি নির্বাচনী জনসভা শেষে নবীনগরের দিকে ফেরার সময়।

সে সময় ধানের শীষের সমর্থক হিসেবে পরিচিত শিশু মিয়াকে তার অস্ত্রধারী গানম্যানসহ প্রার্থীর আশপাশে অবস্থান করতে দেখা যায়।এ সময় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।

অভিযোগ উঠেছে, ধানের শীষের প্রতিপক্ষ রাজনৈতিক পক্ষগুলো পরিকল্পিতভাবে ওই ছবিটি ফেসবুকে পোস্ট করে বিএনপি প্রার্থীকে বিতর্কিত করার চেষ্টা চালায়।
এলাকাবাসীর দাবি, গ্রেপ্তার হওয়া অস্ত্রধারী ব্যক্তি বিএনপি প্রার্থীর ব্যক্তিগত গানম্যান নন। বরং তিনি প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়ার নিজস্ব নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

তবুও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বিএনপি প্রার্থীর গানম্যান হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের প্রশ্ন—নির্বাচনের পরিবেশকে অশান্ত করতে কি পরিকল্পিতভাবে অস্ত্র ও ছবি ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা চলছে?

অস্ত্রধারী ব্যক্তির গ্রেপ্তার যেমন স্বস্তির খবর, তেমনি এই ঘটনাকে ঘিরে চলমান অপপ্রচার ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করছেন সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com