শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

সিলেট জুড়ে নারী ভোটারদের কদর বাড়ছে, টার্গেট শত ভাগ নারী ভোট কাষ্ট করা

সিলেট প্রতিনিধি :

গোঠা সিলেট বিভাগ জুড়ে প্রতিটি আসনে নারী ভোটারদের কদর বাড়তে শুরু করছে, নির্বাচনের দিন সময় যথ গড়াচ্ছে পড়া মহল্লায় নারী ভোট সংগ্রহ করতে প্রত্যেক প্রার্থীর পক্ষথেকে নারী নেতৃত্বের প্রতিনিধি নিয়োগ দিয়ে ভোট চাইতে দেখা যাচ্ছে, প্রত্যেক প্রার্থী টার্গেট হচ্চে শত ভাগ নারী ভোট নির্বাচনের দিন কাষ্ট করা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। সকাল থেকে রাত্র পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুঁটছেন সকল প্রার্থীরা। ভোটারদের মন জয়ের চেষ্টারত তারা। প্রার্থীদের ভাগ্য নির্ধারণে তাই ভোটারদের ভূমিকা চূড়ান্ত টনিক হিসেবে কাজ করবে ভোটের দিন। তবে ফলাফল নির্ধারনে ভোটের মাঠে নারী ভোটাররাই এবার সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

একাধিক রাজনৈতিক বিশিষ্টজনের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগসহ তাদের শরিকদল এবারের নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারায়, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি হবে বলে তাদের ধারনা। যা ভোটের মাঠে ফলাফল নির্ধারনের বড় ধরনের বিজয় হিসেবে কাজ করবে।

সিলেট জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৫৭৯ জন। যেখানে পুরুষ ভোটার রয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৯৫৩ জন এবং নারী ভোটার রয়েছেন ১৪ লাখ ১৭ হাজার ৬১০জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আরো ১৬ জন।

মোট ভোটারের অর্ধেকের কাছাকাছি অর্থাৎ শতকরা ৪৮ দশমিক ৫ ভাগ নারী ভোটার রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায়। আর পুরুষ  ভোটার রয়েছেন ৫১.৫শতাংশ পুরুষ ভোটার। নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি নারী ভোটার রয়েছেন সিলেট-১ আসনে এবং সবচেয়ে কম নারী ভোটার রয়েছে সিলেট-২ আসনে। দ্বিতীয় স্থানে রয়েছেন সিলেট-৬ আসনের নারী ভোটাররা।

তার পরেই রয়েছে পর্যায়ক্রমে সিলেট-৪, সিলেট-৫, সিলেট-৩ এবং সিলেট-২ আসনের নারী  ভোটারদের স্থান। আসন ভিত্তিক নারীভোটারদের তথ্যসমূহ- সিলেট-১ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ৯৪৩ জন। যেখানে নারী ভোটার ৩ লাখ ২৭ হাজার ৭৪৭ জন এবং পুরুষ ভোটার ৩ লাখ ৫৩ হাজার ১৮৩  জন। এছাড়াও  তৃতীয় লিঙ্গের ১৩ জন ভোটার রয়েছেন।

সিলেট-২ আসনে ৩ লাখ ৬৮হাজার ৯০০ ভোটারের মধ্যে নারী ভোটার  ১ লাখ ৮০ হাজার ২৪০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৮হাজার ৬৬০ জন।
সিলেট -৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ১৫হাজার৯৬৬  জন। যেখানে নারী ভোটার ২ লাখ ৪ হাজার ২৭৮ জন এবং পুরুষ ২লাখ ১১ হাজার ৬৮৬ জন ভোটার। এছাড়াও তৃতীয় লিঙ্গের ২ জন ভোটার রয়েছেন।

সিলেট-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৯৩৩  জন। যেখানে নারী ভোটার ২লাখ ৪৫ হাজার ৮০১ জন  এবং পুরুষ ভোটার ২লাখ ৬৭হাজার ১৩১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ১জন ভোটার রয়েছেন। সিলেট-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪লাখ ২৮ হাজার ৭৪৬  জন। যেখানে নারী ভোটার ২লাখ ৭হাজার ৩৯০  জন  এবং পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩৫৬ জন।

সিলেট-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯১ জন। যেখানে নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ১৫৪ জন  এবং পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৯৩৭ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com