বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবীন বরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

 

মৌলভীবাজার প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও মা সমাবেশ ২০২৬ গতকাল দুপুরে পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্কুলে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গোলাপ ফুল দিয়ে বরণ করা হয়। এসময় গোটা স্কুল ক্যাম্পাস ছিল উৎসবমুখর এবং সুসজ্জিত।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) বলেন, সুশিক্ষা ও উন্নত ভবিষ্যতের ভিত্তি স্থাপনে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রতিবদ্ধ। আমরা শুধু নির্ধারিত পাঠ্যপুস্তক বা সিলেবাস শেষ করার মধ্যেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখি না, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশেও সমান গুরুত্ব দেই।

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ করে তুলতে চালু করা হয়েছে স্পেশাল ইংলিশ কেয়ার। ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীল মেধা বিকাশে চালু করা করা হয়েছে সাপ্তাহিক বিষয়ভিত্তিক সভাসহ কো-কারিকুলাম অ্যাক্টিভিটি। কেবল গতানুগতিক শিক্ষা নয়; শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশে এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে বলিয়ান করে তুলতে এ প্রতিষ্ঠান বদ্ধপরিকর।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান শিক্ষক আরো বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দক্ষ ও সুনগরিক তৈরি করতে হবে। শিক্ষার্থীদের সামনে রয়েছে অফুরন্ত সম্ভাবনা জ্ঞানার্জন, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ এবং নিজের প্রতিভাকে বিকশিত করার সুযোগ। সময়কে মূল্য দাও, শৃঙ্খলা বজায় রাখো, শিক্ষকদের সম্মান করো এবং বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলো।

বড় স্বপ্ন দেখো ও সৎ পথে এগিয়ে চলো। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন স্কুলের অতিথিবৃন্দ ও শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে স্কুল শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ স¤্রাট, জয়া রবি দাশ, তাসলিমা জান্নাত চৈতি, তাসনিম রহমান তৃষা, হাফিজা আক্তার এবং নুরজহান আক্তার।

অনুষ্ঠানে শিক্ষার্থী এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের স্বপ্ন। প্রত্যকটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব। শিশুদেরকে উদ্যমী করে গড়ে তুলতে হবে। যাতে তারা আগামীর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়াও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অভিভাবকদের গুরুত্ব দেয়ার অনুরোধ জানান অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতা, পড়ালেখার মানোন্নয়ন, শৃঙ্খলা ও আলোকিত ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের করণীয় ও ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com