বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক মহাদেবপুরে উৎসবমুখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব

রাজাপুরে শ্রীগুরু সংঘের উদ্যোগে ১২তম গুরু পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

 

কঞ্জন কান্তি চক্রবর্তী , ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে শ্রী গুরু জয়, সত্য সেবা নীতি ধর্ম এবং জীবনের চারিকর্ম—এই মূলমন্ত্রকে সামনে রেখে শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠাতা পরিব্রাজকাচার্যবর শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব-এর স্মরণে ১২তম গুরু পূজা ও বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন সহকারী কমিশনার ভুমি শামীম রেজা সজীব মহোদয়।

উপজেলা শ্রীগুরু সংঘ শাখার আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি শ্রীগুরু সংঘ আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশ্রমে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ভক্ত, অনুসারী ও বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় “মিসো মা জ্যোতির্গময়”—এই মহাবাণী উচ্চারণের মধ্য দিয়ে গুরুদেবের আদর্শ ও দর্শন তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব মানবকল্যাণ, সত্য ও সেবার আদর্শ প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন। তার দেখানো পথে চললে সমাজে নৈতিকতা, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।

শোভাযাত্রা শেষে আশ্রম প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com