রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

মৌলভীবাজার প্রতিনিধি:

“ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানমারার উদ্বোধন করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার মার্কুস মূর্মু। এ সময়  শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে মুখরিত ছিল বিদ্যালয় মাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি  বক্তব্যে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার মার্কুস মূর্মু বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, দেশ গঠনে তাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে।
সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ আরএনডিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সিস্টার সুপ্রীতি বিবিয়ানা কস্তা, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা, অভিভাবক প্রতিনিধি, নিরোদ দেববর্মা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।
সমাপনী বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের পারদর্শী করে তোলাই আমাদের মূল লক্ষ্য। উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। দৌড়, উচ্চ লম্ফ ও দীর্ঘ লম্ফসহ বৈচিত্র্যময় গ্রামীণ খেলাধুলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে  কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com