বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

শ্রীমঙ্গলে অনুষ্টিত হয়েছে বিওয়াইসিএফ উইন্টার ওয়াইল্ড ২০২৬

মৌলভীবাজার প্রতিনিধি:

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন বিশেষ ক্যাম্পিং ‘উইন্টার ওয়াইল্ড ২০২৬’।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জুলিয়ানা’স টি ক্যাম্পিং ভেন্যুতে এই আয়োজনটি হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উইন্টার ওয়াইল্ড ক্যাম্পিং এর উদ্বোধন করেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় চেয়ারম্যান শাহ মুজিবুল হক।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া। এছাড়াও অনুষ্ঠানে বিওয়াইসিএফ এর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে আয়োজনটিকে সফল করতে ভূমিকা রাখেন।

উইন্টার ওয়াইল্ড ২০২৬-এর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং এই আয়োজনের আহ্বায়ক মুম তাহানা সরকার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিওয়াইসিএফ সদস্যদের নিয়ে শ্রীমঙ্গলের চা বাগান ঘেরা মনোরম পরিবেশে এই ক্যাম্পিং প্রোগ্রামের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা।

ক্যাম্পের পুরো সময়জুড়ে ছিল ন্যাচার ট্রেইল ও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, গ্রুপ গেমস ও ফ্রেন্ডশিপ অ্যাক্টিভিটিজ, শুভেচ্ছা উপহার বিনিময়, সাংস্কৃতিক সন্ধ্যা এবং ক্যাম্পফায়ার। এসব আয়োজনের মধ্যদিয়ে বন্ধুত্ব, নেতৃত্বগুণ ও দলগত চেতনা আরও দৃঢ় হয় বলে জানান অংশগ্রহণকারীরা।

এই উইন্টার ওয়াইল্ড অনুষ্ঠানে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম ও মৌলভীবাজার জেলা থেকে প্রায় ৬০ জন বিওয়াইসিএফ সদস্য অংশগ্রহণ করেন। তাবু ক্যাম্পের ব্যবস্থাপনায় ছিলেন রাইয়ান হোসেন আপন, যিনি দক্ষতার সঙ্গে পুরো ক্যাম্পিং কার্যক্রম পরিচালনা করেন। আয়োজকরা জানান, তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও প্রকৃতিপ্রেম জাগ্রত করতেই এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করা হচ্ছে।

অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও ইতিবাচক সাড়া ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার অনুপ্রেরণা জুগিয়েছে। সব মিলিয়ে, শ্রীমঙ্গলে অনুষ্ঠিত বিওয়াইসিএফ-এর ‘উইন্টার ওয়াইল্ড ২০২৬’ ছিল এক প্রাণবন্ত, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজন, যা সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com