সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্ত সুরক্ষা ও আসন্ন নির্বাচন নির্বিঘ্ন রাখতে বিজিবির কঠোর নজরদারি

 

মৌলভীবাজার প্রতিনিধি

সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক দমন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ উপলক্ষে শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেছে বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন।

বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক দমন এবং আইন-শঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসব কার্যক্রম জনসম্মুখে তুলে ধরতে বুধবার শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং।

গত ১ নভেম্বর ২০২৫ থেকে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২ জন আসামিসহ প্রায় ১৬৪ কোটি টাকার চোরাচালানী মালামাল এবং সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য আটক করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক।”

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবি উত্তর-পূর্ব রিজিয়নের দায়িত্বপূর্ণ প্রায় ১,২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় চারটি সেক্টরের অধীনে ১৩টি ইউনিট নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে। “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজিবি প্রস্তুত। ১৭টি জেলার ৯২টি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবে।”

নির্বাচনকে কেন্দ্র করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। ভোটকেন্দ্রগুলোর রেকি কার্যক্রমও চলছে। নির্বাচনকালীন সময়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”

সার্বিকভাবে আসন্ন নির্বাচন ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com