সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 শ্রীমঙ্গলে সাদিয়া’স আইইএলটিএস ফাউন্ডারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাদিয়া’স আইইএলটিএস-এর ফাউন্ডার সাদিয়া রহমানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের হবিগঞ্জ সড়কের সৈয়দ মুজিবুর রহমান মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা আয়োজন করা হয়।

মতবিনিময়কালে সাদিয়া রহমান জানান, পাঁচ বছর আগে শ্রীমঙ্গলে সাদিয়া’স আইইএলটিএস যাত্রা শুরু করে। বর্তমানে নতুন আঙ্গিকে ১২ জন দক্ষ ইংরেজি প্রশিক্ষকের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে আইইএলটিএস প্রস্তুতির পাশাপাশি কিডস স্পোকেন ইংলিশ, চাকরিজীবীদের জন্য ফ্লুয়েন্ট ইংলিশ কোর্স চালু রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তির ভিসা প্রক্রিয়াতেও সহায়তা দেওয়া হয়। এ প্রতিষ্ঠান চালু হওয়ায় শ্রীমঙ্গল এলাকার শিক্ষার্থীদের ঢাকা, সিলেট ও মৌলভীবাজারে যাতায়াতের ভোগান্তি ও অতিরিক্ত খরচ কমবে। পাঠদানের মান দেশের নামকরা প্রতিষ্ঠানগুলোর সমমানের এবং ব্রিটিশ মানদণ্ড অনুসরণ করা হচ্ছে বলেও তিনি জানান।
খুব শিগগিরই শ্রীমঙ্গলে ব্রিটিশ কাউন্সিলের অধীনে আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

পাশাপাশি আসন্ন একটি মাস্টারক্লাসে আইডিপি আইইএলটিএস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধি ও আইইএলটিএস সংশ্লিষ্ট বিশিষ্ট পেশাজীবীদের উপস্থিতির সম্ভাবনার কথাও জানান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মুসলিম চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য আবুজার রহমান বাবলা, সিনিয়র সদস্য সৈয়দ আমিরুজ্জামান, ইসমাইল মাহমুদ, দীপঙ্কর ভর্টাচার্য লিটন, সৈয়দ ছায়েদ আহমদ,আমজাদ হোসেন বাচ্চু,মিজানুর রহমান আলম,এম,এ,রকিব,শামসুল ইসলাম শামীম,সুলতান মাহমুদও সনেট দেব প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com