সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক বছরে লোকালয় থেকে উদ্ধার ৬৭ বন্যপ্রাণী ফিরেছে লাউয়াছড়া বনে

 

মৌলভীবাজার প্রতিনিধি:

গত এক বছরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লোকালয় থেকে আহত এবং জীবন্ত অবস্থায় উদ্ধারের ৬৭ বন্যপ্রাণী নিজ আবাসে ফিরিয়ে দিয়েছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, গত এক বছরে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিরল ও বিপন্ন প্রজাতির বিভিন্ন বন্যপ্রাণী জীবন্ত এবং আহত অবস্থায় উদ্ধারের পর বনবিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

উদ্ধার হওয়া এসব বন্যপ্রাণীদের মধ্যে রয়েছে ২৩টি অজগর, ৯টি লজ্জাবতী বানর, ৬টি গন্ধগোকুল, ৪টি বনবিড়াল, ৪টি শঙ্খচিল, ৩টি বেতা জরা সাপ, ২টি দারাশ সাপ ও ২টি সবুজ কালি মনসা সাপ। এছাড়া ভোঁদড়, শিয়াল, বেজি, নীলকণ্ঠ পাখি, লক্ষ্মীপেঁচা, পদ্মগোখরা সাপ, সুন্দি কচ্ছপসহ আরও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের হিসেবে ১৮ জানুয়ারি ২০২৫ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ৬৭ প্রাণী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আহত বন্যপ্রাণীদের প্রাথমিক চিকিৎসা শেষে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বনবিভাগের মাধ্যমে প্রাণীগুলোকে বনে অবমুক্ত হরা হয়।

স্বপন দেব সজল আরও জানান, বনাঞ্চলের গাছপালা ও ঝোপঝাড় নির্বিচারে উজাড় হওয়ায় বন্যপ্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রাণীরা খাবারের সন্ধ্যানে প্রাণীরা বিভিন্ন সময় লোকালয়ে চলে আসছে। বন থেকে বের হয়ে আসা এসব প্রাণীদের মধ্যে বিরল এবং বিপন্ন বিভিন্ন প্রাণীও রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com