বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশি যুবক শাকিল আহমেদ (২৪)-কে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৫ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, কাজের উদ্দেশ্যে শাকিল আহমেদ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থান করছিলেন। সেখানে সন্দেহজনকভাবে চলাফেরার সময় আগরতলা পুলিশ তাকে আটক করে। পরে পুলিশ তাকে ত্রিপুরার লঙ্কামুড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে সোমবার সকালে বিএসএফের লঙ্কামুড়া ক্যাম্প ও বিজিবির ফকিরমুড়া ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে শাকিল আহমেদকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি, সিগন্যালস বলেন, শাকিল আহমেদ বেশ কিছুদিন ধরে কাজের উদ্দেশ্যে আগরতলায় অবস্থান করছিলেন। পুলিশ তাকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করলে আজ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com