বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মো. সেলিম উদ্দিন খাঁন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর ২৮ শতাংশ। মনোনয়নপত্র জমা পড়েছিল মোট ২ হাজার ৫৬৮টি। বাছাই শেষে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষিত হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। কিন্তু, গত ৩০ ডিসেম্বর তিনি প্রয়াত হন। খালেদা জিয়া মৃত্যুবরণ করায় ওই তিন (ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন) আসনে তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তালিকায় রাখা হয়নি।

মনোনয়পত্র বাতিল ও বৈধ প্রার্থীর হিসাব রবিবার রাতে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে দেখা যায়, বিএনপির ২৫, জামায়াতে ইসলামীর ১০, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৯, জাতীয় পার্টির (জাপা) ৫৯, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ২৫ এবং স্বতন্ত্র ৩৩৮ জন প্রার্থীর মনোনয়পত্র বাতিল হয়েছে।

 

মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা অন্যান্য দলের। বিএনপির ক্ষেত্রে অনেকে দলীয় মনোনয়ন জমা দেননি বলে বাতিল হয়েছে। এদিকে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসির কাছে আপিল করা যাবে। আজ সোমবার ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত নেওয়া হবে আপিল আবেদন। আবেদন গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অঞ্চলভিত্তিক বুথ প্রস্তুত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com