বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চাকুসহ আটক ৩ শ্রীমঙ্গলে বিদেশি মদসহ আটক ১ সাবেক পুলিশ কর্মকর্তা মাহাবুব সিদ্দিকীর যত বিতর্কিত কর্মকাণ্ড শ্রীমঙ্গলে আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভার-এর সাফল্যের যাত্রা বিজনেস মিট অনুষ্ঠিত মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান শ্রীমঙ্গল নাগরিক পরিষদের চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান, ১১২৩ লিটার চোলাই মদ জব্দ অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

এনবিআরের শুল্ক ও ভ্যাট অনুবিভাগে ৩৩ বছর পর নন-ক্যাডার থেকে উপ কমিশনার পদে পদোন্নতি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও ভ্যাট অনুবিভাগে দীর্ঘ ৩৩ বছর পর নন-ক্যাডার থেকে উপ কমিশনার পদে একজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে শুল্ক ও ভ্যাট অনুবিভাগে ক্যাডার বহির্ভূত কর্মকর্তাদের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৫ জানুয়ারি) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে জারি করা এক আদেশে মোট দুজন কর্মকর্তাকে উপ কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়। তাদের মধ্যে একজন হলেন নন-ক্যাডার কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩৩ বছর ধরে শুল্ক ও ভ্যাট অনুবিভাগে নন-ক্যাডার কর্মকর্তাদের উপ কমিশনার পদে পদোন্নতি দেওয়া হয়নি। এর আগে অবশ্য নন-ক্যাডার কর্মকর্তা থেকে যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনার পর্যন্ত পদোন্নতির নজির রয়েছে। অতীতে একজন নন-ক্যাডার কর্মকর্তা অতিরিক্ত কমিশনার এবং একাধিক কর্মকর্তা যুগ্ম ও উপ কমিশনার পদে উন্নীত হয়েছিলেন।

এদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)। সংগঠনটির নেতারা একে ‘৩৩ বছরের বৈষম্যের অবসান’ হিসেবে উল্লেখ করে বলেন, শুল্ক ও ভ্যাট অনুবিভাগের ক্যাডার বহির্ভূত কর্মকর্তাদের দীর্ঘদিনের দাবি ছিল এ ধরনের পদোন্নতি।

বাকাএভ নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নন-ক্যাডার কর্মকর্তাদের ন্যায্য পদোন্নতির এই ধারা অব্যাহত থাকবে, যা শুল্ক ও ভ্যাট অনুবিভাগে কর্মরত সব কর্মকর্তার মধ্যে পেশাগত স্বীকৃতি ও কর্মউদ্দীপনা বাড়াবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com