শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে ৩৫ হাজার বিজিবি সদস্য প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজিবি দিবস ২০২৫ উপলক্ষে রোববার বিজিবি সদর দপ্তরে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। নির্বাচনে প্রায় ৩৫ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে এবং বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না, যাতে দেশের অভ্যন্তরে অপরাধ করে কেউ সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে। স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জোরদার করা হয়েছে।

তিনি বিজিবি সদস্যদের উদ্দেশ্যে বলেন, সীমান্ত দিয়ে কোনো মাদক বা চোরাচালান প্রবেশ করতে দেওয়া যাবে না। যারা চোরাকারবারি বা মাদক পাচারকারীদের সহায়তা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধে বিজিবি সদস্যদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহিদদের পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদ ও আহতদের প্রতিও শ্রদ্ধা জানান।

তিনি আরও বলেন, বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকারের পক্ষ থেকে বিজিবির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৭২ জনকে পদকে ভূষিত করা হয়।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা কেক কেটে বিজিবি দিবস ২০২৫-এর উদ্বোধন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com