বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

শ্রীমঙ্গলে সাংবাদিকসহ ছয়জনকে হত্যার ও লাশ গুমের হুমকি, থানায় জিডি

 

মৌলভীবাজার প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একজন সাংবাদিকসহ ছয়জনকে হত্যার পর লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে দেওয়া এসব হুমকিকে কেন্দ্র করে এলাকায় চরম উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রোববার রাতে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হুমকির শিকার ছয়জন হলেন, দৈনিক খোলা কাগজ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিলয় রশিদ, ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহ্বায়ক নাঈম হাসান, জেলা এনসিপির সদস্য হায়দার আলী এবং নাঈম।

জিডির বর্ণনা অনুযায়ী, রোববার দুপুর ১টা ২৯ মিনিটের দিকে ‘নো ক্যাপশন’ নামের একটি ফেসবুক আইডি থেকে মো. মুজাহিদুল ইসলামের ফেসবুক মেসেঞ্জারে ভয়ংকর ভাষায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকিদাতা তাকে হত্যার পাশাপাশি লাশ গুম করার কথাও উল্লেখ করে একটি তালিকা পাঠায়, যেখানে উপরোক্ত ছয়জনের নাম উল্লেখ ছিল। একই সঙ্গে অশালীন ভাষায় গালাগালও করা হয়।

মো. মুজাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাকে এবং আমার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি, মেসেঞ্জার ও কমেন্টের মাধ্যমে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।”

এ বিষয়ে সাংবাদিক এহসান বিন মুজাহির জানান, রোববার দুপুরে তাকে সহ এনসিপি ও ছাত্র ঐক্য পরিষদের কয়েকজন নেতাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।

বিষয়টি নিয়ে রাত সাড়ে ৯টার দিকে ছয়জন একসঙ্গে শ্রীমঙ্গল থানায় উপস্থিত হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলে তিনি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। পরে জিডি করা হয়। শ্রীমঙ্গল থানায় দায়ের করা জিডির নম্বর ১১৬৩। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ, হুমকিদাতাকে শনাক্ত এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com