সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনাসদস্যের জানাজা অনুষ্ঠিত

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় শাহাদাৎ বরণকারী ৬ বাংলাদেশি সেনাসদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জানাজার আগে নিহত সেনাসদস্যদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয়। এরপর তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিহত সেনাসদস্যরা হলেন—
কর্পোরাল মো. মাসুদ রানা (এএসসি), নাটোর; সৈনিক শামীম রেজা (বীর), রাজবাড়ী; সৈনিক মো. মমিনুল ইসলাম (বীর), কুড়িগ্রাম; সৈনিক শান্ত মন্ডল (বীর), কুড়িগ্রাম; মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া, গাইবান্ধা।

জানাজা শেষে প্রথমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তিন বাহিনীর প্রধান পৃথকভাবে নিহত ছয় সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে নিহত সেনাসদস্যদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন। এ সময় উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং সম্মান প্রদর্শন করে স্যালুট প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ঘটনায় আরও ৯ জন আহত হন, যাদের সবাই বর্তমানে শঙ্কামুক্ত। আহতদের মধ্যে ৮ জন কেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com